শবযাত্রা
শবযাত্রা
কোনো এক পূর্নিমার প্রাতে,
সমুদ্র স্নানে যাবো
মিলে গিয়ে জলরাশি হবো
যাত্রাবিরতি হলো,
ছুয়ে মুছে গেল সব বেদনাগুলো।
একরাশ জলরাশি,
বিষাদ বেদনাগুলো ,
সমুদ্রের ঢেউ হয়ে
তোমাদের পায়ে ছুয়ে
বিদায় জানাবে পৃথিবীকে
“ওর নিশীথ-সমাধি ভাঙিও না।
মরা ফুলের সাথে ঝরিল যে ধূলি-পথে —
সে আর জাগিবে না,
তারে ডাকিও না।।”
কন্ঠে সবাই গাইবে এ গান,
শবযাত্রায় এ যেন মোর সূর্যস্নান।।
কলমে – মাসুদ পারভেজ
22 April, 2026



